[ শিক্ষা ]
ভালোবাসা দিবসে ‘লুঙ্গি-শাড়ি সমাবেশ’ করবে সিঙ্গেল পরিষদ
এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সকাল ১১টা থেকে শুরু হবে।
ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিঙ্গেল ঐক্য পরিষদের উদ্যোগে লুঙ্গি, শাড়ি সমাবেশ ও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সকাল ১১টা থেকে শুরু হবে।
সিঙ্গেল ঐক্য পরিষদের এই আয়োজনে লুঙ্গি সমাবেশ ও বসন্তবরণের পাশাপাশি রয়েছে শৈশব স্মৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতা। ছেলেদের জন্য ‘মার্বেল খেলা’ আর মেয়েদের জন্য ‘গোল্লাছুট খেলা’। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
চবির সিঙ্গেল ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খানে খানান, লুঙ্গি আমাদের এই অঞ্চলের প্রান্তিক পোশাক, অনেকটা বলতে গেলে জাতীয় পোশাক। কিন্তু সম্প্রতি শিক্ষিত তথাকথিত কিছু সভ্য নাগরিক গণ লুঙ্গিকে অসভ্য পোশাক হিসেবে দেখাতে চায়। তারই প্রতিবাদ স্বরূপ আমরা এবারের বসন্ত বরণ লুঙ্গি সমাবেশ এর মাধ্যমে উদযাপন করতে যাচ্ছি।
এর আগে গতকাল শনিবার নগরীর ষোলশহর রেলস্টেশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের ব্যানার উন্মোচন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!