[ শিক্ষা ]
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ৫ মার্চ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ মার্চ থেকে শুরু হবে। একই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখও সংশোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
তাই সংশোধিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় সকাল ৯টার পরিবর্তে দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের কিছু পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বিস্তারিত www.nu.ac.bd থেকে পাওয়া যাবে। সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আহবান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!