[ শিক্ষা ]
রাবিতে ৯০ নমুনায় শনাক্ত ৭১
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ৯০টি নমুনা পরীক্ষায় করোন শনাক্ত করা হয়েছে ৭১ জনের। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩১৭ জনে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পরিচালক ড. তবিবুর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পিসিআর ল্যাব টেস্টের জন্য সর্বমোট ৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষায় ৭১টি নমুনার পজেটিভ রিপোর্ট আসে।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সংগৃহীত ৯৪টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!