[ শিক্ষা ]
৪৩তম প্রিলিমিনারির ফল আগামীকাল
ফাইল ছবি
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বুধবার পিএসসির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আগামীকাল কমিশনের সভার পর ৪৩তম প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
জানতে চাইলে চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, আগামীকাল ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!