ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগের অনুমোদন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। নতুন দুটি বিভাগ হলো 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' এবং 'শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান'।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান ডেইলি-বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: টানা ছয় স্বর্ণপদক জয় ইবি শিক্ষার্থীর
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় নতুন দুটি বিভাগ খোলার অনুমোদন পেয়েছে। বিভাগগুলো হলো- 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' এবং 'শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান'। এরইমধ্যে বিভাগগুলোতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান 'শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান' এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' বিভাগে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।'
আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার
রেজিস্ট্রার আরো বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রমসহ নতুন বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৮ টি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগ রয়েছে। নতুন দুটি বিভাগ খোলা বিভাগ সংখ্যা দাঁড়ালো ৩৬টিতে।