ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

আসন ফাঁকা রেখেই রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২১ ডিসেম্বর ২০২১
আসন ফাঁকা রেখেই রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার

৩৭৭ আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। ‘এ’ ইউনিটে ১২৭ টি, ‘বি’ ইউনিটে ৯৫ টি এবং ‘সি’ ইউনিটে ১৫৫ টি আসন ফাঁকা রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শুরু হয় শুভেচ্ছা ক্লাস। প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নবীনবরণ। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনো ৩৭৭ টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১২৭ টি, ‘বি’ ইউনিটে ৯৫ টি এবং ‘সি’ ইউনিটে ১৫৫ টি আসন ফাঁকা রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হক বলেন, কলা অনুষদের বিভিন্ন বিভাগে অনেক আসন ফাঁকা রয়েছে। অনেকে ভর্তি বাতিল করছেন। অনেকেই বিভাগর পরিবর্তন করছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১২৭ টি আসন ফাঁকা রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, প্রত্যেকটি বিভাগেই প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা তাদের বিভাগ থেকে দেয়া রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করবে। তবে এখনো অনেকগুলো আসন খালি থাকা সাপেক্ষে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ভর্তির কার্যক্রম চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!