ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

মোমবাতির আলোয় সাবরিনাকে স্মরণ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ২১ ডিসেম্বর ২০২১
মোমবাতির আলোয় সাবরিনাকে স্মরণ
জবি কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। ছবি: ডেইলি বাংলাদেশ

ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার রাত ৮ টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি গ্রেফতার চালক সাহাবুদ্দিন শিপনের দ্রুত বিচারসহ পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন শিক্ষার্থীরা। 

সাবরিনার সহপাঠী মাহফুজ নাফি বলেন, সাবরিনার স্মরণে আমাদের আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, যেন সাবরিনা হত্যার জন্য দায়ীদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হয় এবং তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

আব্দুর রাজ্জাক নামের আরেক শিক্ষার্থী বলেন, সড়কে যেন মৃত্যু মিছিল কমছেই না। অনেক মেধাবী শিক্ষার্থী এর বলি হচ্ছে। এমন ঘটনায় বিচার হচ্ছে না বলে চালকরা সাহস পাচ্ছে। তাই সড়ক দুর্ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এসময় শিক্ষার্থীদের নিরবতা পালন করতে দেখা যায়।

এরআগে গত শনিবার (১৮ ডিসেম্বর) জবি শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে ঢাকা আসার সময় বেলা সাড়ে ১২ টায় ঢাকা সোনাইমুড়ী হাইওয়েতে রাস্তা পার হওয়ার সময় মা ও খালাতো ভাইয়ের সামনে রং সাইড দিয়ে বেপোরোয়া গতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার দিনই পালিয়ে যাওয়া গাড়ির চালক শাহাবুদ্দিন শিপনকে গ্রেফতার করে পুলিশ।

এরপর রাতে তাকে তার গ্রামের বাড়ী সোনাইমুড়ীর মুলদি গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়। এই ঘটনায় তার বাবা মোর্তুজা ভুইয়া বাদী হয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!