ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

অনুমতি ছাড়া নবীনদের সঙ্গে পরিচিতি নয়!

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২০ ডিসেম্বর ২০২১
অনুমতি ছাড়া নবীনদের সঙ্গে পরিচিতি নয়!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড

বিভাগের সভাপতির অনুমতি ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় করা যাবে না।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো র‌্যাগিং দেয়া যাবে না। কেউ র‌্যাগিং করলে বা র‌্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিভাগের সভাপতির অনুমতি ছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে কোনো বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না। এই বিষয়টি বিভাগের নোটিশ বোর্ড এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রচার করার জন্য অনুরোধ করা হলো। 

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী বলেন, ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। র‌্যাগিং বন্ধে মাইকিং করা হয়েছে পুরো ক্যাম্পাসে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!