[ শিক্ষা ]
ড্রাইভিং সিটেই মৃত্যু হলো সোনাইয়ের
মো. নূরুল ইসলাম সোনাই। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের সিনিয়র ড্রাইভার মো. নূরুল ইসলাম সোনাই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
আজ সোমবার সকাল ৮টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার নুরুল ইসলাম সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে চা খেয়ে মিরপুর বাস নিয়ে যান। বাসের ড্রাইভিং সিটে থাকা অবস্থায় তিনি স্টিয়ারিং-এর উপর শুয়ে পড়েন। সেখান থেকে মিরপুর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সকালেই তিনি বাস নিয়ে ক্যাম্পাস থেকে বের হন। কিছুক্ষণ পর আমাদের কাছে খবর আসে ড্রাইভার সোনাই আর নেই। আমরা দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসি। এখান থেকে যাবতীয় কার্যক্রম শেষে ক্যাম্পাসে নেয়া হবে।
নূরুল ইসলাম সোনাইয়ের জানাযা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!