ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ১৭ আগস্ট ২০২১
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ছবি: সংগৃহীত

স্বচ্ছ পানির জন্য বিখ্যাত হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা সাই কুংয়ের ‘ক্লিয়ার ওয়াটার বে’ উপকূলে মনোরম এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯১ সালে। সায়েন্স, টেকনোলজি, প্রকৌশল, ব্যবস্থাপনা এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে বিশ্বমানের শিক্ষা দেওয়া হয় এখানে। এ ছাড়া এখানে সামাজিক বিজ্ঞান এবং মানবিক অনুষদও রয়েছে।

প্রতিষ্ঠার মাত্র ২৮ বছরের মধ্যেই এশিয়ার মধ্যে এটি তিন নম্বর অবস্থানে চলে এসেছে। গত বছর এটি পঞ্চম স্থানে ছিল। এবার বিশ্ব র‌্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪১তম।

সমুদ্রের সুনীল জল আর পাহাড়ি পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোর অবস্থান সবার ওপরে, পাহাড়ের চূড়ায়। আর শিক্ষার্থীদের আবাসিক হল এবং খেলাধুলার মাঠগুলো পাহাড়ের পাদদেশে অবস্থিত। সেখান থেকে কয়েক পা এগোলেই সমুদ্রের স্বচ্ছ জলের উচ্ছ্বাস।

ক্যাম্পাসের ঠিক মাঝখানে আছে ‘লি শাও কি’ কেন্দ্রীয় লাইব্রেরি। এই লাইব্রেরিতে প্রায় ৭ লাখ ২০ হাজার প্রিন্ট ও ইলেকট্রনিক বইয়ের সংগ্রহ আছে। এ ছাড়া এখানে আছে প্রায় ৪৭ হাজার সাময়িকীর সমাহার। লাইব্রেরিতে একটি মানচিত্র সংগ্রহশালাও রয়েছে। প্রায় ৫০০ বছর ধরে চীনা এবং পশ্চিমা মানচিত্রকারদের হাতে তৈরি চীন ও এশিয়ার অনেক পুরনো মানচিত্রও রয়েছে সেখানে।

আরো বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে https://hkust.edu.hk

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!