ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভারত থেকে ২৪৬৯০ টন চাল আসবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৪
ভারত থেকে ২৪৬৯০ টন চাল আসবে বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে আসবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ভারত থেকে আসা চালের প্রথম চালান।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল আগামীকাল দেশে আসবে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান।

Advertisement

চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ইমদাদ ইসলাম বলেন, ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

এছাড়া জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে জানিয়ে তিনি আরো বলেন, এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: চাল
লিংক সফলভাবে কপি হয়েছে!