ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৪
শাহজালালে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম- ফাইল ফটো

বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

স্ত্রীসহ কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে অবস্থান নেন তিনি। মঙ্গলবার সন্ধ্যার তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!