ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১১৬৬ টাকা বেড়ে যত হলো সোনার দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ৯ ডিসেম্বর ২০২৪
১১৬৬ টাকা বেড়ে যত হলো সোনার দাম
স্বর্ণালংকার- ফাইল ফটো

৮ দিন পর দেশের বাজারে সোনার দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

সোমবার সন্ধ্যায় বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা।

Advertisement

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৯৩৯ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!