রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার: অন্তর্বর্তী সরকারের এজেন্ডা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, সবাই সংস্কার সংস্কার করছে। কিন্তু সংস্কারটা করবে কে? এটি একটি চলমান প্রক্রিয়া। স্বল্প সময়ে একটি রাষ্ট্রের পুরো সংস্কার হতে পারে না।
.png)
তিনি আরো বলেন, সবকিছুর আগে রাজনৈতিক সংস্কার করতে হবে। নাহলে ৪০ বছরে যা সম্ভব হয়নি- ভবিষ্যতেও হবে না। দুর্নীতিবাজরা রিফর্ম করলে সেটা থেকে সুফল পাওয়া যাবে না।
সংলাপে অংশ নেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলী শামীম এহসান, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।