ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
ডিএসই

এক সপ্তাহে বাজার মূলধন বাড়লো ২৮৬৯ কোটি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ১৬ নভেম্বর ২০২৪
এক সপ্তাহে বাজার মূলধন বাড়লো ২৮৬৯ কোটি
ডিএসইর মনোগ্রাম- ফাইল ফটো

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ হাজার ৮৬৯ কোটি টাকা বেড়েছে। আর প্রধান মূল্যসূচক বেড়েছে ৩৯ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন হওয়া ৩ কার্যদিবসেই মূল্যসূচক বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২০৫টির। আর ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৯ কোটি টাকা বা শূন্য দশমিক ৪৩ শতাংশ।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৩৯ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ। প্রধান মূল্য সূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ২০ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ। আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে ১ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ।

Advertisement

সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের গতি কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫১ কোটি ৭৯ লাখ টাকা বা ৮ দশমিক ৫৫ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ৩৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!