ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পেঁয়াজ আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৪, ৬ নভেম্বর ২০২৪
পেঁয়াজ আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার
পেঁয়াজ- ফাইল ফটো

দেশের বাজারে পেঁয়াজের দামের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে পেঁয়াজ আমদানি ও সরবরাহ বাড়বে। এছাড়া মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে পেঁয়াজের দাম।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকলো না।

Advertisement

পেঁয়াজের বাড়তি দামের বিষয়ে ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে সাধারণত বাজারে আগাম জাতের বা মুড়িকাটা পেঁয়াজ আসে। তবে চলতি বছর অতি বৃষ্টির ফলে পেঁয়াজ আবাদ শুরু করতে দেরি হয়েছে। এর ফলে মুড়িকাটা পেঁয়াজ আসতেও সময় লাগবে। এছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষ হওয়ায় আমদানি নির্ভরতা বাড়ছে। তাই বাজার দুই মাস ধরে ঊর্ধ্বমুখী।

দেশের বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে পেঁয়াজ আমদানির ওপর কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই সুপারিশের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানিতে আরোপিত সমুদয় নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!