ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫, ৫ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার
হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার- ফাইল ফটো

আগামী ২০২৫ সালে অনুষ্ঠেয় হজের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।

আগামী বছরের হজ যাত্রীদের জন্য এ সুযোগ দিয়ে সোমবার এক বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে হজের খরচ কমবে বলে মনে করছে রাজস্ব বিভাগ।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। এনবিআরের বিশেষ ঘোষণার পর হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হলো।

Advertisement

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

উল্লেখ্য, হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এ শুল্ক মওকুফ করেছিল। সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!