ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
অর্থ উপদেষ্টার সঙ্গে মার্টিন রাইজারের বৈঠক

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

চলতি (২০২৪-২৫) অর্থবছরের মধ্যেই বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার বা এ চেয়েও বেশি সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মার্টিন রাইজার বলেন, আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারকে কী পরিমাণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক। সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছি চলতি অর্থবছরের মধ্যেই দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়া হবে। এই অর্থ কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প এবং কিছু স্বাস্থ্য ও জ্বালানির মতো জরুরি খাতের জন্য।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!