মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, তাদের (ভারত) সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে আমাদের মধ্যে কোনো সংকট নেই।
.png)
তিনি বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ আরো বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি।
এদিন সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার বলেছেন, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।