ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অভিযোগ জানাতে শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৪
অভিযোগ জানাতে শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু
ফাইল ফটো

শ্রমিকরা যেন তাদের সব অসন্তোষ ও অভিযোগ নির্বিঘ্নে সরকারের কাছে পৌঁছাতে পারেন সেজন্য হেল্পলাইন চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

টোল ফ্রি এ নম্বরে কল করে যেকোনো শ্রমিক তার অভিযোগ দায়ের করতে পারবেন।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement

এতে জানানো হয়, এখন থেকে শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি) ডায়াল করতে পারবেন শ্রমিকরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!