ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

টাকা পাচারকারীদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না: গভর্নর

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ১৪ আগস্ট ২০২৪
টাকা পাচারকারীদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না: গভর্নর
ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যেসব অর্থ পাচারকারী দেশের টাকা বিদেশে নিয়ে গেছে তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না।

বুধবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে অর্থপাচার রোধ করা সম্ভব নয়। আন্তর্জাতিক পরিস্থিতি ফলো করে দেশের টাকা দেশে ফিরিয়ে আনা হবে। পাচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব মূল্যস্ফীতি কমিয়ে আনা।

ড. আনসান এইচ মনসুর বলেন, আর্থিক খাত বিপর্যস্ত অবস্থায় আছে। কিছু ব্যাংকে সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

দেশের ব্যাংকিং খাতের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলোতে পুনরায় কর্মপরিবেশ তৈরি করতে হবে এবং  ঢেলে সাজাতে হবে।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। সমস্যা ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখলে হবে না, তার জন্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!