জানা গেছে, শুক্রবার ভোর থেকে ওয়েবসাইটটি বন্ধ থাকায় ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ জানিয়েছেন, সাইবার হামলার ঝুঁকি থাকায় সাইটটি বন্ধ রাখা হয়েছে। সাইবার থ্রেট আসছে। শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে আমরা বন্ধ রেখেছি।
.png)
তিনি বলেন, আমি যতটুকু জানি আসলে একটা ওয়েবসাইট হ্যাক হয়েছিল। এখন আমাদের যেটা বলা হয়েছে, সেটা করেছি। আবার আমরা ওয়েবসাইট খুলে দেবো। যদি অন্য ধরনের কিছু না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল লেনদেন হবে।
সাত্বিক আহমেদ বলেন, শুধু ডিএসই নয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাইট ও বন্ধ। একই নির্দেশনা তাদেরকেও দেওয়া হয়েছে।