ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ১৪ জুলাই ২০২৪
দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য নির্ধারণ
ফাইল ফটো

দেশের বাজারে ১ হাজার ১৯০ টাকা ভরিতে বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Advertisement

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮১ হাজার ২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!