[ অর্থনীতি ]
বাজেটে সিগারেটের দাম যত বাড়ছে
ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হবে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব থাকছে।
তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে এই প্রস্তাব উঠছে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সর্বনিম্ন ধাপের সিগারেটের ১০ শলাকার মূল্য ৪৫ টাকা থেকে বেড়ে হবে ৫০ টাকা।
মধ্যম মানের ১০ শলাকার মূল্য ৬৭ টাকা থেকে বেড়ে হবে ৭০ টাকা, উচ্চ মানের ১০ শলাকার মূল্য ১১৩ টাকা থেকে বেড়ে হবে ১২০ টাকা এবং অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্য ১৫০ টাকা থেকে বেড়ে হবে ১৬০ টাকা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!