ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মে মাসে রফতানি কমেছে ১৬.০৬ শতাংশ

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ৫ জুন ২০২৪
মে মাসে রফতানি কমেছে ১৬.০৬ শতাংশ
ফাইল ফটো

গত মে মাসে দেশের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। এতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ০৭ বিলিয়ন ডলারে।

বুধবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

ইপিবির তথ্য অনুসারে, মে মাসের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ কম।

Advertisement

তবে গত জুলাই থেকে মে প্রান্তিকে রফতানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রফতানিতে ৮৪ শতাংশের বেশি অবদান রাখা পোশাক রফতানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!