ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে কাল

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২১:১১, ২ জুন ২০২৪
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে কাল
ফাইল ফটো

চলতি মাসের এলপিজির দাম ঘোষণা করা হবে আগামীকাল (সোমবার, ৩ জুন)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি সিপি (কন্টাক্ট প্রাইস) অনুযায়ী জুন মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে সোমবার (৩ জুন)।

এদিন দুপুর আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারওয়ান বাজারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হবে। একই সঙ্গে জুন মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisement

গত মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। এর আগে, ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করে বিইআরসি। মার্চে যার দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। আর ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!