ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়াল

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ১৩ মে ২০২৪
এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়াল
ফাইল ফটো

বিদায়ী এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) সোমবারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্যানুযায়ী, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে কমেছে। এ মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

Advertisement

গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে আনার জন্য ক্রমাগত সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ উদ্যোগ কোনো কাজে আসছে না।

মাসিক হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, শহরের তুলনায় গ্রামের মানুষের কষ্ট বেশি হয়েছে গত মাসে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬। গ্রাম ও শহর দুই অঞ্চলেই খাদ্যের মূল্যস্ফীতি আবার ১০ শতাংশ ছাড়িয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!