আগামী ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর মঞ্চে ফারুক হাসান বক্তব্য দেবেন ২৪ এপ্রিল। ডেনিম এবং প্রযুক্তিগত টেক্সটাইলে বাংলাদেশের ভূমিকা তার বক্তব্যে তুলে ধরা হবে।
এ প্রর্দশনীতে টেক্সটাইল ক্ষেত্রের অত্যাধুনিক প্রযুক্তি এবং উপকরণ প্রদর্শিত হবে। বিশ্বের সম্মানিত একটি প্রতিনিধিদলের সঙ্গে ফারুক হাসানের এ সফর বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কৌশলগত পদক্ষেপের ইঙ্গিত দেয়।
.png)
এ সফর বিশ্বের শিল্পপতিদের সঙ্গে মূল্যবান অংশীদারিত্ব এবং জ্ঞান ভাগাভাগি করার সুযোগ দেবে, যা বাংলাদেশের বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে তরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে ভারত, তাইওয়ান, পাকিস্তান ও চীনের সংস্থাগুলির সঙ্গে কাপড় এবং অন্যান্য আনুষাঙ্গিক নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) একটি জাতীয় প্যাভিলিয়ন তৈরি করেছে, যেখানে টেকটেক্সটাইলের পাঁচজন প্রদর্শক ট্রিপল ট্রি সলিউশন এর সঙ্গে টেক্স প্রক্রিয়ার একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। যেখানে বাণিজ্যের সঙ্গে জড়িত ১৬০০ এর বেশি প্রদর্শক এবং ৫০ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। এ ইভেন্ট থেকে আরো শক্তিশালী নেটওয়ার্কিং গড়তে এবং নতুন কিছু শেখার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।
টেকটেক্সটাইল এবং টেক্সপ্রসেস ২০২৪-এ বাংলাদেশের অংশগ্রহণ দেশটির টেক্সটাইল শিল্পকে এগিয়ে নেয়ার জন্য যে প্রবল আগ্রহী তা বোঝা যায়। এ কৌশলগত সম্পৃক্ততা বৈশ্বিক টেক্সটাইল অঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে আরো সমুন্নত করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে, প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।