মঙ্গলবার এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব মুকিতুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৫, ৬, ৭ এপ্রিল এবং ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
.png)