নিহত শাহজালাল কাস্টমস কর্মকর্তা ছিলেন। তিনি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, স্বপরিবারে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল শাহজালালের। যাওয়ার পথে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। পরে সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান তারা।
.png)
এদিকে, একই পরিবারের তিনজনের এমন মৃত্যুর খবরে শুধু পরিবার নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
তবে এখনো গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছায়নি। শনিবার সন্ধ্যায় তিনজনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। রোববার সকাল ১১টার দিকে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, শাহজালাল গত ৪ চার বছর ধরে নারায়ণগঞ্জ পানগাঁও কাস্টম হাউসের কাস্টম অফিসার হিসেবে চাকরিরত ছিলেন।