সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০০ পয়েন্টে। অন্যসূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৯ ও ২০১১ পয়েন্টে।
.png)
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের।