এদিন সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩২৫ ও ২০৮১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।
.png)
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।