ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আর্থিক প্রতিষ্ঠানের সবাইকে পেনশনের আওতায় আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
আর্থিক প্রতিষ্ঠানের সবাইকে পেনশনের আওতায় আনার নির্দেশ
ফাইল ফটো

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এরই মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে তা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের সর্বস্তরের জনগণকে বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করতে ২০২৩ সালের ৩১ জানুয়ারি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন প্রণয়ন করে সরকার। পাশাপাশি গত বছরের ১৩ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা প্রণয়ন করা হয়। সর্বজনীন পেনশন স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বা মালিক, অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তি এবং বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিকের অংশগ্রহণের সুযোগ রয়েছে। দেশের সর্বস্তরের জনগণকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ফাইন্যান্স কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হলো।

Advertisement

এর আগে সর্বজনীন পেনশন স্কিমে সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। গত বছরের শুরুর দিকে দেশে চালু হয় গুরুত্বপূর্ণ স্কিমটি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!