সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪০০ ও ২১৬৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
.png)
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ৮৫টির এবং অপরির্বতিত আছে ৫৬টি কোম্পানির শেয়ার।
এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানি শেয়ারের দর।