ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে সার্বিক সহযোগিতার আশ্বাস সিইও ফোরামের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ২২ জানুয়ারি ২০২৪
পুঁজিবাজারে সার্বিক সহযোগিতার আশ্বাস সিইও ফোরামের
ফাইল ফটো

বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে দেশের শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম।

সোমবার বেলা ১১টায় পুঁজিবাজারে সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইন বৈঠকে বসে সিইও ফোরামের সদস্যরা। বৈঠকে দেশের ২৮টি শীর্ষ প্রতিষ্ঠানের সিইও উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান বলেন, আমরা আজ সার্বিক পরিস্থিতি রিভিউ করেছি। আমরা সবাই বাই মুডে ছিলাম। বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব। 

Advertisement

তিনি বলেন, বিনিয়োগকারীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন পেনিক হয়ে শেয়ার বিক্রি না করেন। তারা যেন পজিটিভলি চিন্তা করেন। কারণ একদিনের ব্যবধানে পুঁজিবাজারের চিত্র পাল্টে গেছে। বাজার আজ পজিটিভ মুভমেন্টে রয়েছে।

এর আগে, রোববার সংগঠনটির এক বৈঠকে পুঁজিবাজারে সাপোর্ট অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন সিইও ফোরামের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!