ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ১৪ জানুয়ারি ২০২৪
পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের পুঁজিবাজারে প্রথম কার্যদিবসে মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

রোববার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। এতে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় এক পর্যায়ে ডিএসই’র প্রধান সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর ১৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement

দিন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০২ পয়েন্টে উঠে এসেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে। প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৯৪ টাকা।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। এছাড়া লেনদেনে অংশ নেয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!