শনিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মাসের (ফেব্রুয়ারি) জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রোববার বিকেল ৩টার দিকে ঘোষণা করা হবে।
.png)
গত ২ জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে, ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪০৪ টাকা, নভেম্বরে ১ হাজার ৩৮১ টাকা, অক্টোবরে ১ হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।