ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অনলাইনের যুগেও বাড়ছে কাগজের বই বিক্রি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ১ ফেব্রুয়ারি ২০২৪
অনলাইনের যুগেও বাড়ছে কাগজের বই বিক্রি
ফাইল ফটো

মোবাইল বা ই-রিডারে বই পড়া এখন অনেক সহজ।  ই-বুক অথবা অডিও বুকের মতো সহজ মাধ্যম আসার পরও পাঠকের কাছে এখনো কোনো অংশে কমেনি ছাপানো বইয়ের আকর্ষণ। ই-বুক প্রসারের মুখেও বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে কাগজে ছাপানো বইয়ের বাজার। 

পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে বিশ্বব্যাপী ছাপানো বইয়ের বিক্রি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। বই বিক্রিতে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। এরপরেই আছে যুক্তরাজ্য ও চীন। ২০২১ সালে বৈশ্বিক ছাপানো বইয়ের বাজার ছিল ১৩৯ বিলিয়ন ডলারের। ২০২৩-এ যা এসে দাঁড়িয়েছে ১৪৫ বিলিয়নে। 

ধারণা করা হচ্ছে, ২০৩০-এ তা দাঁড়াবে ১৬৫ বিলিয়নে। অন্যদিকে, একই সময়ে ডিজিটাল প্রকাশনার বাজার ছিল ২৫ বিলিয়ন। ২০৩০-এ যা পৌঁছাতে পারে ৩৮ বিলিয়নে।  

Advertisement

বাংলাদেশেও রয়েছে ছাপানো বই নিয়ে উন্মাদনা। ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বইমেলা। এ মেলায় বই বিক্রির পরিমাণ থেকেও দেশে ছাপানো বইয়ের প্রতি মানুষের আগ্রহ ক্রমাগত বৃদ্ধির আভাস পাওয়া যায়।

প্রমাণ মেলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বৃদ্ধির তথ্যেও। একটা সময় প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০-১৫টি। ষাটের দশকে তা বেড়ে ৬০-এ উন্নীত হয়। ৮০-দশকে তা এক শ কোটি অতিক্রম করে। এখন ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান নিয়মি
ত বই প্রকাশ করছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বইমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!