ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংক চেয়ারম্যান

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪২, ৩১ জানুয়ারি ২০২৪
পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংক চেয়ারম্যান
চৌধুরী নাফিজ সরাফাত- ফাইল ফটো

পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। বাংলাদেশ ব্যাংকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

মেজবাউল হক বলেন, ব্যাংকটির পর্ষদ ভেঙে দেওয়া হয়নি। যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম দায়িত্ব পালন করবেন।

পদ্মা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ হলে এ দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন আফজাল করিম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!