মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানির স্থাপনার প্রধান কার্যালয়, শাখা, ব্যবসা কেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়া করা ভবনের প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
.png)
এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।
আর সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যেন প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।