একজন কার্ডধারী ক্রেতা ৫০ টাকা দরে ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। এছাড়া ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন আগের নিয়মে।
ঢাকার পাশাপাশি অন্যান্য বিভাগীয় জেলা-উপজেলা শহরেও চলবে টিসিবির এই বিক্রি কার্যক্রম।
.png)
সংস্থাটি বলছে, বিক্রি কার্যক্রম শুরুর সময় টিসিবির কাছে পেঁয়াজের মজুত ছিল না। মঙ্গলবার আমদানি করা একটি পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছায়। যে কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
ঢাকা ছাড়া অন্যান্য জেলায় এখন ২০ থেকে ৩০ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। টিসিবির আমদানি করা আরো পেঁয়াজ কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে।