ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৬ কোটি ৬৬ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ১১ ডিসেম্বর ২০২৩
প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৬ কোটি ৬৬ লাখ ডলার
ফাইল ফটো

চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৫৩ কোটি ২৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরের প্রথম ৮ দিনে ৫৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার।

Advertisement

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।

এ দিকে গত নভেম্বর মাসে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

নভেম্বরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরো রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৬০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে।

আর যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন থেকে নভেম্বরে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার, ১৯ কোটি ৪০ লাখ, ১৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার, ১৪ কোটি ২৮ লাখ ৩০ হাজার, ১১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার, ৮ কোটি ৭৬ লাখ ৯০ হাজার, ৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ও ৪ কোটি ৭৬ লাখ  মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!