এই সময়ে আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রফতানি শুল্ক মিলে এনবিআরের মোট রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি টাকা। বিগত করবর্ষের একই সময়ের তুলনায় যা ১৪ দশমিক ৩৬ শতাংশ বেশি।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাবে ৪ মাসে আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৩২ হাজার ৬৬৮ কোটি, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা আয় হয়েছে।
.png)
এনবিআরের তথ্যমতে, ২০২২-২৩ করবর্ষের প্রথম ৪ মাসে আমদানি-রফতানি শুল্ক থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৯ হাজার ৯৩৭ কোটি টাকা। চলতি করবর্ষের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৬১ কোটি। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৯ দশমিক ১২ শতাংশ।
আলোচ্য সময়ে আয়কর আহরণ বেড়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ। গত করবর্ষের প্রথম ৪ মাসে আয়কর খাত থেকে রাজস্ব আয় হয়েছিল ২৬ হাজার ৭৮৪ কোটি টাকা। এ বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা।
শুল্ক ও আয়করের মত ভ্যাট রাজস্ব আয়ের ক্ষেত্রেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে ১৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি করবর্ষের প্রথম ৪ মাসে ভ্যাট থেকে রাজস্ব আয় হয়েছে ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ টাকা।
চলতি করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।