ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশে সোনার দামে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২৬ নভেম্বর ২০২৩
দেশে সোনার দামে নতুন ইতিহাস
ফাইল ফটো

দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। এর আগে দেশের বাজারে সোনার দাম এত হয়নি।

রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!