বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গত ১১ অক্টোবর যার দর নিষ্পত্তি হয়েছিল ২৬ হাজার ৫৩৩ ডলারে। গত ১ বছরের মধ্যে যা ছিল সর্বনিম্ন। সেই থেকে এখন পর্যন্ত ডিজিটাল মুদ্রাটির মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৪২ দশমিক ৫ শতাংশ।
.png)
ভার্চুয়াল বাজারের দ্বিতীয় বৃহৎ কারেন্সি হলো ইথেরিয়াম। সংক্ষেপে যাকে ইথার বলা হয়। অনলাইন মার্কেটে এই মুদ্রাটিরও দাম বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলোচ্য কার্যদিবসে ইথারের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ। ডিজিটাল মুদ্রাটির দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ ডলার ৯ সেন্টে। কেবল ১ দিনের ব্যবধানের যার মানে উত্থান ঘটেছে ১৫৩ ডলার ৬ সেন্টে।