ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে দিন শুরু

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১, ১৩ নভেম্বর ২০২৩
সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে দিন শুরু
ফাইল ফটো

পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়ায়। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৮ ও ২১১৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৬৮টির এবং অপরির্বতিত রয়েছে ৭৯টির শেয়ারের দর।

Advertisement

এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএসইতে সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানি শেয়ারের দর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!