ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

উত্থান-পতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ৫ নভেম্বর ২০২৩
উত্থান-পতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের পুঁজিবাজারে লেনদেন ও সূচকে উত্থান-পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। তবে বিপরীত চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন এ বাজারে কমেছে সূচক ও লেনদেন।

আজ ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৫৫টি শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের হাতবদল হয়েছে। এতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৬ লাখ ৩২ হাজার টাকা।

ডিএসইতে ১০৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

Advertisement

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৩২পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে। সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

দিনশেষে সিএসইতে ৬ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৯৩৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!