ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আলু আমদানি করবে সরকার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১, ৩০ অক্টোবর ২০২৩
আলু আমদানি করবে সরকার
ফাইল ফটো

বাণিজ্য মন্ত্রণালয় গত মাসের মাঝামাঝি আলু, দেশি পেঁয়াজ ও ডিম, এই তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সেই দাম বাজারে কার্যকর না হওয়ায় এবার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে আলু আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদপ্তর। সেই প্রতিবেদনে আমদানির এ সুপারিশ করা হয়।

Advertisement

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!