ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৪, ২ অক্টোবর ২০২৩
দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
ফাইল ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজারে। সোমবার বিমা খাতের প্রায় সবকটি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় স্থান করেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। 

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট কমে যায়। তবে দুপুর ১২টার পর থেকে বাজারের চিত্র বদলাতে থাকে।

এসময়ে বিমা খাতের একের পর এক কোম্পানি দাম কমার তালিকা থেকে দাম বাড়ার তালিকায় স্থান করে নিতে থাকে। যার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে দিনের লেনদেন শেষে দাম কমার থেকে দাম বাড়ার তালিকাই বড় হয়।

Advertisement

ফলে সোমবার লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ১৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা কোম্পানি রয়েছে ৪৭টি। বিপরীতে দাম কমার তালিকায় বিমা কোম্পানি আছে একটি।

বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান মূল্যসূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩১ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৬৬ কোটি টাকা।

এদিন টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৮৩ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ১৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী পেপার, সি পার্ল বিচ রিসোর্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জেমিনি সি ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ১০ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!