বেলা ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
.png)
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৪৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।